গ্যারান্টি দিলাম ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না: অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শিক্ষা মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ-সদস্য শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, আমি গ্যারান্টি দিলাম-আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না। ১৭ বছর ফ্যাসিস্ট আমলে শিক্ষকরা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন। যে সব শিক্ষক ফ্যাস্টিদের দোসর হিসাবে কাজ করেছেন তাদের প্রমাণসহ তালিকা দেবেন-আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব। আমরা কারও ওপর জুলুম অন্যায় করতে চাই না। তবে আমাদের দুর্বল মনে করলে আমরা ছেড়েও দেব না।
শনিবার বিকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও সর্বজনীন বদলি নিয়ে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই কাজ করছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করার প্রতিশ্রুতি ছিল মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার। আমরা চেষ্টা করছি আগামী ১৯ জানুয়ারি শিক্ষক সমাবেশে প্রধানমন্ত্রীর মাধ্যমে এ ঘোষণা দিতে।
বদলি প্রসঙ্গে তিনি বলেন, এনটিআরসি নকল সনদের কারখানা। বিগত সময়ে সিলেটের নারীকে নিয়োগ দেওয়া হয়েছে ভোলায়। রংপুরের নারীকে বরিশালে। বদলির অপক্ষোয় থেকে অনেক নারী শিক্ষকের ডির্ভোস হয়ে যাচ্ছে। সরকারকে বলেছি, অবিলম্বে বদলির কার্যক্রম শুরু করতে হবে। এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে যুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। সেটি শিগগিরই বাবস্তায়ন হতে যাচ্ছে।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ এমদাদুল হক পলাশের সভাপতিত্বে সম্মলেনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কুমিল্লা অঞ্চলের পরিচালক শহিদ উল্লা মজুমদার, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জাকির হোসেন। সঞ্চালনা করেন সমিতির কুমিল্লা শাখার সম্পাদক অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান দোলন ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নেছার আহমেদ রাজু।
