সেঞ্চুরিয়নে প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার দাপট
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি: ক্রিকইনফো
|
ফলো করুন |
|
|---|---|
সেঞ্চুরিয়নে দ্বিতীয় দিনের সকালের সেশনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে চার-ছক্কার বৃষ্টি ঝরিয়েছেন প্রোটিয়া ব্যাটাররা। বিশেষ করে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন মার্কুইজ আকারম্যান।
তার দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ২৯ ওভারে ১৪০ রান তুলে নিয়েছে স্বাগতিকরা। এই রান উৎসবে আকারম্যানের অবদান একাই ১০৪।
বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৯১ রান টপকে মধ্যাহ্ন বিরতিতে ৩ উইকেটে ২২৮ রান নিয়ে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা। ফলে তাদের লিড দাঁড়িয়েছে ১৩৭ রানে।
সকালের সেশনে অবশ্য আগের দিনের অপরাজিত দুই ব্যাটারকে ফিরিয়ে কিছুটা স্বস্তি পেয়েছে বাংলাদেশ। ২৭ রান করা জুবায়ের হামজাকে সাজঘরে ফেরান খালেদ আহমেদ। আর ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলা আকারম্যানকে থামান শরিফুল ইসলাম।
এর মধ্যে আরও একটি উইকেট পাওয়ার সুযোগ তৈরি হয়েছিল বাংলাদেশের সামনে। টনি ডি জর্জি তাসকিন আহমেদের বলে ফিরতি ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু নিজের বলেই সহজ সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তাসকিন। ফলে উইকেট পাওয়ার সম্ভাবনা হাতছাড়া হয় বাংলাদেশের।
এখন দেখার অপেক্ষা দিনের বাকি দুই সেশনে স্বাগতিকদের উইকেট দ্রুত তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশ নিতে পারে কি না।

