Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে শিক্ষকতায় হাসনাত আবদুল্লাহ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ এএম

রাজনৈতিক ব্যস্ততার ফাঁকে শিক্ষকতায় হাসনাত আবদুল্লাহ

Advertisement

আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশের আগেই শিক্ষকতা ও কোচিং পেশার সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী থাকাকালে ‘স্কুল অব এক্সিলেন্স’ নামের একটি ভর্তি কোচিং প্রতিষ্ঠানে ইংরেজির শিক্ষক হিসেবে যুক্ত হন তিনি। 

রাজনৈতিক কর্মকাণ্ড ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের ব্যস্ততায় দীর্ঘদিন নিয়মিত একাডেমিক ক্লাস নেওয়া থেকে দূরে ছিলেন। যদিও শিক্ষকতার সঙ্গে তার সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। সম্প্রতি তাকে একটি কোচিং সেন্টারের কুমিল্লা শাখায় ক্লাস নিতে দেখা যায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্কুল অব এক্সিলেন্সের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত ক্লাসে অংশ নেন তিনি। নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও ক্লাসটি শেয়ার করেন এই সংসদ সদস্য। এদিন তাকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে ইংরেজি গ্রামারের রিভিশন ক্লাস নিতে দেখা যায়।

এর আগে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের প্রায় এক বছর পর ২০২৫ সালের ১ আগস্টও স্কুল অব এক্সিলেন্সের অনলাইন ক্লাসে দেখা গিয়েছিল হাসনাতকে। সেদিনও ইংরেজি গ্রামারের একটি বিশেষ রিভিশন ক্লাস নিয়েছিলেন তিনি।

যদিও সংসদ সদস্য হওয়ার পরও নিজের শিক্ষকসুলভ উপস্থাপনা কাজে লাগিয়েছেন হাসনাত আবদুল্লাহ। “সততা, ন্যায়বিচার এবং জনগণই পুঁজি” এই স্লোগান সামনে রেখে নিজের নির্বাচনী এলাকার সরকারি বরাদ্দ, উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের হিসাব তুলে ধরতেও পাঠদানের মতো ব্যতিক্রমী পদ্ধতি বেছে নিয়েছিলেন তিনি।

গত ১০ মার্চ রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কুমিল্লা-৪ আসনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প, সরকারি বরাদ্দ এবং জনসেবামূলক কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি। তার ওই উদ্যোগটি সামাজিক মাধ্যমে ‘লাইভ ক্লাস’ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পায়।

লাইভে একটি ডিজিটাল বোর্ড ও স্লাইড প্রেজেন্টেশন ব্যবহার করে দেবিদ্বার উপজেলায় চলমান সরকারি পরিষেবা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং ত্রাণসামগ্রী বিতরণের ওয়ার্ডভিত্তিক বিস্তারিত বিবরণ তুলে ধরেন। সে সময়ে ঠিকাদারদের উদ্দেশেও বক্তব্য রাখেন এবং 'কমিশনমুক্ত 

ব্যবসায়িক পরিবেশ' নিশ্চিত করার পাশাপাশি প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার জন্য তাদের কর্মদক্ষতা বাড়ানোর আহ্বানও জানিয়েছিলেন।

এ ছাড়া দেবিদ্বারের সরকারি বরাদ্দ, উন্নয়ন প্রকল্প ও প্রশাসনিক কার্যক্রমের তথ্য জনগণের কাছে নিয়মিত পৌঁছে দিতে ‘জবাবদিহিতা’ নামে একটি ফেসবুক পেজ চালুর ঘোষণাও দেন হাসনাত।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছাত্রনেতাদের ‘ভালো জায়গায়’ বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

ছাত্রনেতাদের ‘ভালো জায়গায়’ বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা চাইল পিরোজপুর ছাত্রদল

গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা চাইল পিরোজপুর ছাত্রদল

স্বৈরতন্ত্রকে বিদায় দিলেও ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তন করতে পারিনি: সাইফুল হক

স্বৈরতন্ত্রকে বিদায় দিলেও ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তন করতে পারিনি: সাইফুল হক

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম