Logo
Logo
×

Advertisement

রাজনীতি

কেন রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৬ এএম

কেন রাষ্ট্রীয় বিমানে ফিরতে চান হাসিনা?

প্রতীকী ছবি

Advertisement

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ চেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে ঢাকায় ফিরতে চান তিনি। 

কিন্তু কেন রাষ্ট্রীয় বিমান চাইলেন শেখ হাসিনা? মঙ্গলবার (২৪ নভেম্বর) তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন।

সৈয়দ মোজাম্মেল আলী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চেয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, এবারই প্রথম দেশে ফেরার জন্য নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা। তার এই ঘোষণা কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং দেশে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও চলমান।

এরই মধ্যে চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। পাসপোর্টের পাশাপাশি দেশে ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থাও চেয়েছেন তিনি।

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর দাবি, সংবিধানবহির্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল। তাই বিজয় দিবসে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।

হাসিনার ১৬ ডিসেম্বর ফেরার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, বাংলাদেশে আসতে হলে তাকে হাতকড়া পরে বন্দি হিসেবেই আসতে হবে। মনের জ্বালায় টাকা দিয়ে অনেকেই খবর করাতে পারে। এ ধরনের পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাকে নির্বাসিত করা হয়। 

গত রোববার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনাও হয়নি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

অর্থনৈতিক নিরাপত্তা ও কৌশলগত সরবরাহ শৃঙ্খলের বৈচিত্র্যকরণে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

বিবিসির প্রতিবেদন হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে নতুন হিসাবনিকাশ

জার্মান উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

জার্মান উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রণালয়ের পার্লামেন্টারি স্টেট সেক্রেটারির সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

কৌশল আঁটছে আ.লীগ, সীমান্তে চিহ্নিত ৯ পথ

বিবিসির প্রতিবেদন কৌশল আঁটছে আ.লীগ, সীমান্তে চিহ্নিত ৯ পথ

দেশে ফেরার ঘোষণা হাসিনার, উভয় সংকটে ভারত

দেশে ফেরার ঘোষণা হাসিনার, উভয় সংকটে ভারত

‘ডিসেম্বরে ফিরব– বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল’

‘ডিসেম্বরে ফিরব– বলা ছিল শতাব্দীর সেরা রাজনৈতিক কৌশল’

আরও পড়ুন

ছাত্রনেতাদের ‘ভালো জায়গায়’ বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

ছাত্রনেতাদের ‘ভালো জায়গায়’ বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা চাইল পিরোজপুর ছাত্রদল

গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা চাইল পিরোজপুর ছাত্রদল

স্বৈরতন্ত্রকে বিদায় দিলেও ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তন করতে পারিনি: সাইফুল হক

স্বৈরতন্ত্রকে বিদায় দিলেও ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তন করতে পারিনি: সাইফুল হক

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

‘তোরা ডিসেম্বরে আয়, নেত্রী ঢুকবে না’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম