Logo
Logo
×

Advertisement

জাতীয়

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

Advertisement

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কাজ করা যাবে না, তা স্পষ্ট করেছে দূতবাস।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করেছে দূতাবাস।

বার্তায় বলা হয়েছে, সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিসার আওতায় অনুমোদিত নয়।

এ ছাড়া ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়ার উদ্দেশ্যে চাকরি বা কাজ করা যাবে না। একইভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পূর্ণকালীন পড়াশোনা করাও এই ভিসার শর্তের লঙ্ঘন।

মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, বি১/বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে পারিশ্রমিকের বিনিময়ে কর্মসংস্থানে যুক্ত হওয়াও অনুমোদিত নয়। তাই এ ধরনের ভিসায় ভ্রমণের আগে এর শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে যথাযথভাবে অবগত হওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের সতর্ক করা হয়েছে।

এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। ওই বার্তায় বলা হয়েছিল, নির্ধারিত পড়াশোনার সঙ্গে সামঞ্জস্যহীন কাজে যুক্ত হওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা, নিয়মিত শিক্ষা কার্যক্রম এড়িয়ে যাওয়া কিংবা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে পড়াশোনা ছেড়ে দিলে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে।

দূতাবাসের এসব সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো, সংশ্লিষ্ট ভিসার শর্ত মেনে যুক্তরাষ্ট্রে অবস্থান নিশ্চিত করা এবং ভিসার অপব্যবহার এড়ানো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত

বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত

ভিসাপ্রত্যাশীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

ভিসাপ্রত্যাশীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিল ঢাকাস্থ মার্কিন দূতাবাস

পাকিস্তানে নতুন মার্কিন দূত হচ্ছেন ন্যাটালি বেকার

পাকিস্তানে নতুন মার্কিন দূত হচ্ছেন ন্যাটালি বেকার

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

মার্কিন ভিসা নিয়ে দূতাবাসের নতুন সতর্কবার্তা

সৌদি আরব থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সৌদি আরব থেকে কূটনীতিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী

আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

জেন-জি প্রজন্মকে দেখে ভয় লাগে, তারা আমাদের চেয়ে মেধাবী: আইনমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সশস্ত্রবাহিনী অগ্রণী ভূমিকা রাখবে: অর্থমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম