Logo
Logo
×

Advertisement

সারাদেশ

টেকনাফে শতাধিক আইইডি বোমা, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১০:০৬ এএম

টেকনাফে শতাধিক আইইডি বোমা, বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ছবি: সংগৃহীত

Advertisement

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে শতাধিক আইইডি বোমা, বিস্ফোরক তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

একই সময় ১টি বিদেশি পিস্তল, ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ২৫৪ রাউন্ড গুলিসহ ২ জনকে আটক করা হয়েছে। তবে আটকদের বিস্তারিত তথ্য জানায়নি বিজিবি।

রোববার (২২ নভেম্বর) কক্সবাজারের রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার উল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। রামু সেক্টরের অধীন ২ বিজিবি এ বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে এ অভিযান চালানো হয়। দেশের চলমান পরিস্থিতিতে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়ে একটি সংঘবদ্ধ চক্র এসব অস্ত্র ও বিস্ফোরক সংগ্রহ করেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। চক্রটি মিয়ানমার থেকে এসব বিস্ফোরক ও অস্ত্রশস্ত্র সংগ্রহ করেছিল বলে বিজিবি সূত্রে উল্লেখ করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা আইইডি বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জামগুলো সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা সামগ্রীর মধ্যে বিস্ফোরক তৈরির উপকরণ ছাড়াও স্টিলের তৈরি বডি, বৈদ্যুতিক তার ও বিভিন্ন ধরনের উন্নতমানের যন্ত্রপাতি রয়েছে।

অভিযান চলাকালে সন্দেহভাজনদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি অটোরিকশা জব্দ করা হয়। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘হাসিনাকেও আমরা মাফ করব না’

‘হাসিনাকেও আমরা মাফ করব না’

জাল টানলেই উঠছে লাখ লাখ টাকার মাছ

জাল টানলেই উঠছে লাখ লাখ টাকার মাছ

নাফ নদ থেকে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ১

নাফ নদ থেকে ২ লাখ ইয়াবাসহ গ্রেফতার ১

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

দেশে প্রধানমন্ত্রী কে, তা আমরা বুঝে উঠতে পারি না: জাবের

নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান নজরদারি এড়াতে খোলস পালটাচ্ছে অপরাধীরা

মালয়েশিয়ায় পাচারের সময় নারীসহ ৯ জন উদ্ধার

মালয়েশিয়ায় পাচারের সময় নারীসহ ৯ জন উদ্ধার

আরও পড়ুন

পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

পাবনায় উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেফতার ৩

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

স্বামীর জুয়ায় আসক্তি, স্ত্রী পরকীয়ায়, অতঃপর...

পলাতক আ.লীগ এমপির বাড়িতে ২ শ্রমিক নেতা, অতঃপর...

পলাতক আ.লীগ এমপির বাড়িতে ২ শ্রমিক নেতা, অতঃপর...

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মেয়েরও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম