Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভয় দেখিয়ে ২ যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা রেল পুলিশ

Advertisement

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১০:২৫ পিএম

ভয় দেখিয়ে ২ যাত্রীর টাকা নিয়ে লাপাত্তা রেল পুলিশ

রাজশাহী রেলস্টেশন

Advertisement

রাজশাহী রেলস্টেশনে দুই যাত্রীর কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা ছিনতাই করার অভিযোগ উঠেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সিপাহির বিরুদ্ধে। অভিযুক্ত সিপাহির নাম আমিনুল ইসলাম পলাশ। তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

অভিযোগে জানা গেছে, কুমিল্লার মুরাদনগর থানার সরকারপাড়া গ্রামের রুবেল (২৫) ও নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চর চকপাড়া গ্রামের অলিউল্লাহ ‘সাগরদাঁড়ি’ ট্রেনে কুষ্টিয়া থেকে রাজশাহীতে নামেন। রাত বেশি হয়ে যাওয়ায় তারা স্টেশনেই রাতে থাকার জন্য প্ল্যাটফর্মে বসে খাবার খাচ্ছিলেন। এ সময় আরএনবির সিপাহি আমিনুল ইসলাম আরও দুজনকে সঙ্গে নিয়ে তাদের থানায় নেওয়ার কথা বলে ভয়ভীতি দেখান। একপর্যায়ে তাদের কাছ থেকে ১০ হাজার ৬০০ টাকা ছিনতাই করে নিয়ে যান তারা।

এদিকে ওই রাতেই ভুক্তভোগী দুই ব্যক্তি নিরাপত্তা বাহিনীর রাজশাহী স্টেশন চৌকির ইনচার্জের কাছে অভিযোগ দাখিল করেন।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত আমিনুল ইসলাম পলাশ অভিযোগকারীদের সঙ্গে আপসরফার চেষ্টা করেন; কিন্তু অভিযোগ প্রত্যাহার করতে রাজি না হওয়ায় সিপাহি আমিনুল স্টেশন ছেড়ে পালিয়ে যান। বৃহস্পতিবার সারাদিন তিনি স্টেশনে আর আসেননি বলে জানা গেছে।

সিপাহি আমিনুলের ফোন বন্ধ থাকায় অভিযোগের বিষয়ে তার মতামত জানা সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে রাজশাহী রেলস্টেশনের আরএনবি চৌকির ইনচার্জ শিহাবুল হাসান জানান, প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে সিপাহি আমিনুল ও তার দুই সঙ্গী মিলে দুই যাত্রীর কাছ থেকে টাকা ছিনতাই করেছেন। এ বিষয়ে তদন্ত চলছে। আগামী রোববার অফিস খোলার পর রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় কমান্ড্যান্টের অনুমতিসাপেক্ষে সিপাহি আমিনুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতা পিন্টু হত্যায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

বিএনপি নেতা পিন্টু হত্যায় তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবার পেল ১ কোটি ৮৯ লাখ টাকার সহায়তা

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

হাসপাতালে ভর্তির ১২ মিনিট পরেই ডেঙ্গুতে যুবকের মৃত্যু

গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন মাদকসম্রাট দম্পতির

২৪ ব্যাংক হিসাবে ১৪ কোটি টাকা লেনদেন মাদকসম্রাট দম্পতির

‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ বলা সেই যুবকের পরিণতি

‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ বলা সেই যুবকের পরিণতি

আরও পড়ুন

কুড়িগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুড়িগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

জয়পুরহাটে ৮৫ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম